ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ-ন্যানসি গাইলেন আয় খুকু আয় (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
  • ৪৪৬ বার

শৈশব মানুষের কাছে বরাবরই অতি আবেগের বিষয়, ভালো লাগার বিষয়। মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শৈশবে ফিরে যেতে চায়। তেমনি ফেলে আসা দিনগুলোতে ফিরে যাওয়ার আকুতি নিয়ে জনপ্রিয় এক গান গেয়েছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার।

বহু বছর আগে পুলক ব্যানার্জির কথা ও ভি বালসারার সুরে গাওয়া ‘আয় খুকু আয়’ শিরোনামের গানটি আজো মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। বাবা-মেয়ের আকুলতা মাখা মিষ্টি গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও ন্যানসি। তাদের ‘ঝগড়ার গান’ শিরোনামের একটি দ্বৈত অ্যালবামে ছিল গানটি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও। গত ২৯ জানুয়ারি অনলাইনে প্রকাশ করা হয় ভিডিওটি। মানাম আহমেদের আয়োজনে এটি নির্মাণ করেছেন এলান। গান গাওয়ার পাশাপাশি ভিডিওতেও বাবার চরিত্রে মডেল হিসেবে হাজির হয়েছেন আসিফ। তার সঙ্গে মেয়ের চরিত্রে ছিলেন শরণ ও তাসীন।

দেখুন গানটির ভিডিও :

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আসিফ-ন্যানসি গাইলেন আয় খুকু আয় (ভিডিও)

আপডেট টাইম : ১১:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬