ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

লন্ডন থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে সিলেটে নামছে বিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার নতুন রূপ ছড়িয়ে পড়েছে ইংল্যান্ডে। এমন পরিস্থিতিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে করে ২০৫ জন যাত্রী বাংলাদেশ অভিমুখে যাত্রা করেন।

ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং সিলেটে ১ ঘণ্টা বিরতির পরে বাকি যাত্রীদের নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে কোনো বিমানযাত্রী কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

মন্ত্রী জানান, যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে। কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখনি বন্ধ করছে না সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, গত সাতদিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ জন যাত্রীকে ইতোমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

লন্ডন থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে সিলেটে নামছে বিমান

আপডেট টাইম : ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০