ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সিসিইউতে প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি অসুস্থতা বোধ করলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউ চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ইহসানুল করিমকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। এরপর সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।

বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, তিনি মঙ্গলবার প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।

অধ্যাপক জামান আরও বলেন, ইহসানুল করিম দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আপাতত ভালো থাকলেও তিনি শঙ্কামুক্ত এ কথা বলা যাবে না।

এদিকে আজ বৃহস্পতিবার বোর্ড গঠন করে এবং ইহসানুল করিমের শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সিসিইউতে প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম

আপডেট টাইম : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০