ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আসছে তীব্র শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করার পর গত দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারও নতুন করে কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামী শুক্র বা শনিবার থেকে আবারও সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত দু’দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে পারে। চলমান শৈত্যপ্রবাহ বিদায় নেওয়ার পর তিন-চার দিন শীতের স্বাভাবিক আবহাওয়া থাকতে পারে। আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর থেকে আবারও সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ বেশ তীব্র এবং স্থায়িত্বকালও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, চলমান শৈত্যপ্রবাহ দেশের বেশিরভাগ এলাকা থেকে বিদায় নিয়েছে। বুধবার দু-একটি এলাকায় শৈত্যপ্রবাহ থাকলেও আগামী সপ্তাহের শুরুতেই আবারও উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা করছি। মূলত আকাশে মেঘ ও কুয়াশা বেড়ে যাওয়ায় শৈত্যপ্রবাহ দুর্বল হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আসছে তীব্র শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ১০:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০