ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাষ্ট্রপতির সঙ্গে লোকসভার স্পিকারের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
  • ৫৬০ বার

সফররত ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, ভারত সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।

লোকসভার স্পিকার শনিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন।

সুমিত্রা মহাজন আরো বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তিনি এখানে দু’দিনব্যাপী দক্ষিণ এশীয় স্পিকারদের সম্মেলনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলে উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।

রাষ্ট্রপতি ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে স্থলসীমানা চুক্তি (এলবিএ) পাস করার জন্য সুমিত্র মহাজনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) মটরযান চুক্তি (এমভিএ) এ অঞ্চলে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে।

এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে লোকসভার স্পিকারের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬