ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

৩৪১৫ জনের মনোনয়ন বৈধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় ধাপে পৌরসভার নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৩ হাজার ৪১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তিন পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩ হাজার ৫৬২ জন। এর মধ্যে তিন পদে ৬১ পৌরসভায় বাছাইয়ে বাদ পড়েছে ১৪৭টি মনোনয়নপত্র। বাছাই শেষে মেয়র পদে একক প্রার্থী রয়েছে দুই পৌরসভায়। গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভায় তিন পদে মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় মেয়র পদে ২৩১ জনের, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৪৪৫ জনের ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় দুই জন ও পিরোজপুরের সদর পৌরসভায় তিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তিন জন বাদ পড়ে দুটি পৌরসভায় একক প্রার্থী রয়েছে। বাদ পড়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ও বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ১৬ জানুয়ারি এ ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

৩৪১৫ জনের মনোনয়ন বৈধ

আপডেট টাইম : ১০:১৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০