ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সচিব নামে কোনো পদ থাকবে না, থাকবে শুধু মন্ত্রণালয় ও বিভাগে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর-অধিদপ্তর সংস্থায় সচিব নামে কোনো পদ থাকবে না। যেসব প্রতিষ্ঠানে ইতিমধ্যে সচিব নামের পদ রয়েছে সেগুলোর ক্ষেত্রে দ্রুত আইন সংশোধন করে পদবী পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা জারি করেছে।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. শেখ ইউসুফ হারুন ইত্তেফাককে বলেন, মন্ত্রণালয় ও বিভাগ ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে সচিব নামে পদ থাকবে না। এতে মন্ত্রণালয় ও বিভাগের সচিবের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয়। অনেকে পুরোটা উল্লেখ না করে নিজেকে সচিব বলে পরিচয় দেন। এটা অনেক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, মন্ত্রণালয় বিভাগে কর্মরত সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিবদেরও কেউ কেউ নিজেদের সচিব বলে পরিচয় দেন—এমন খবর পাওয়া যায়, এটি অনৈতিক। তিনি বলেন, মন্ত্রণালয় বিভাগের বিদ্যমান ব্যবস্থায় কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু মন্ত্রণালয়ের বাইরে মাঠ পর্যায়ে যেসব সংগঠন বা প্রতিষ্ঠান রয়েছে সেসব ক্ষেত্রে সচিব নামে পদ থাকবে না।

এখন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সংস্থা, করপোরেশন—এ ধরনের অনেক ক্ষেত্রে সচিব নামে পদ রয়েছে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে মুখ্য পদটি সচিবের। এ ধরনের ব্যবস্থা আর থাকবে না। তবে নাম পরিবর্তিত হলেও বেতন স্কেলের কোনো পরিবর্তন হবে না।

প্রসঙ্গত, ইতিমধ্যে মাঠ পর্যায়ের অনেক প্রতিষ্ঠানের প্রধান পদধারীর পদবীর নাম পরিবর্তন হয়েছে। যেমন প্রধান তহশিলদার হয়েছেন ভূমি অফিসার, সহকারী হয়েছেন সহকারী ভূমি অফিসার ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সচিব নামে কোনো পদ থাকবে না, থাকবে শুধু মন্ত্রণালয় ও বিভাগে

আপডেট টাইম : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০