ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় কমলো মৃত্যু, ২৪ ঘণ্টায় ১৭

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা গতকালের তুলনায় ১৫ জন কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩২৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৩ হাজার ৫০১ জনের।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, সিলেটে ১ জন ও রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় কমলো মৃত্যু, ২৪ ঘণ্টায় ১৭

আপডেট টাইম : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০