ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে একদিনে ৩২ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩১২ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৮ জনের।

এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৪৭০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ২ হাজার ২০১ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ১৫৩ জন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কমছেই না। গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৪৬ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৭ হাজার ৯৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৭২৪ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৯১৮ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৪০ লাখ ৯৪ হাজারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে একদিনে ৩২ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

আপডেট টাইম : ০৩:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০