হাওর বার্তা ডেস্কঃ রবিবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২০’ উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
দিবসটি করোনা ভাইরাস সংক্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে এ বছর বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেখানে দেশের সব প্রান্ত থেকে বিজিবি সদস্যরা যুক্ত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল্স। স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআরের কতিপয় উচ্ছৃঙ্খল জওয়ান সংঘটিত করে ইতিহাসের বিভীষিকাময় নারকীয় হত্যাকান্ড। কিন্তু বিডিআর আইনে দোষীদের নগণ্য শাস্তির বিধান থাকায় আইন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Reporter Name 























