ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা সমাপ্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে দুইদিনের জোড় ইজতেমা গতকাল সমাপ্ত হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মাহর ইহ ও পরলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে অশ্রুসিক্ত নয়নে মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমীন, আল্লাহুম্মা আমীন’ ধ্বনিতে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত কামনা করেছেন তিন চিল্লার সাথীরা। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা ফারুক আহমেদ। দুপুর ১২টা ১৮ মিনিট থেকে শুরু করে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট স্থায়ী মোনাজাতে হাজারো কন্ঠে উচ্চারিত হয়েছে আল্লাহর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব।

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা আয়োজনের ব্যাপারে কিছুদিনের মধ্যে সরকারের ইজতেমা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার পর বলা যাবে আগামী ইজতেমা স্বল্প পরিসরে হবে নাকি বৃহৎ আকারে হবে।

গতকাল বাদ ফজর তিন চিল্লার মুসল্লিদের উদ্দেশে উর্দু ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করেন পাকিস্তান রায়ভেন্ড মারকাযের তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা ফাহিম আহমেদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা দেলোয়ার হোসেন। মোনাজাতপূর্ব হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মারকাযের তাবলীগ জামাতের মুরুব্বি ডা. নওশেদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুস সবুর।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিস বলেন, শান্তিপূর্ণভাবে তিন চিল্লার সাথীদের ২৪ ঘণ্টার পরামর্শসভা শেষ হয়েছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী মোনাজাতের পরপরই সমবেত মুসল্লিরা ময়দান ছেড়ে চলে যাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা হওয়ার কথা রয়েছে। করোনা মহামারির কারণে আগামী বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা বা হলেও বড় আয়োজনে হবে নাকি সীমিত পরিসরে হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা সমাপ্ত

আপডেট টাইম : ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০