ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি মজুত বাড়াতে আরো ৫০ হাজার টন সেদ্ধ চাল (নন-বাসমতি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে গত সোমবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই চাল প্যাকেজ-৪ এর আওতায় কেনা হচ্ছে বলে জানা গেছে।

খাদ্য অধিদফতরের দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দরপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারে চালের দাম বেড়েছে। এতে সরকারের আমন সংগ্রহ কর্মসূচি ব্যর্থ হওয়ার পাশাপাশি কমেছে সরকারি মজুতও। এই পরিস্থিতিতে বাজার সামাল দিতে আমদানিতে নেমেছে সরকার।

গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ভারতের বীরভূমের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল ক্রয় প্রস্তাব অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি কেজি চাল আমদানিতে খরচ হবে ৩৫ দশমিক ২৭ টাকা।

এরপর ৯ ডিসেম্বর ভারতের আরেকটি কোম্পানির কাছ থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়। এতে প্রতি কেজি চাল আমদানিতে খরচ হবে ৩৪ দশমিক ২৮ টাকা।

ওই দিনই প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার টন চাল আনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য অধিদফতর।

এদিকে গত ১৪ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, সরকারি খাদ্যশস্যের মোট মজুত ৭ লাখ ৭১ হাজার ৪০ টন রয়েছে। এরমধ্যে চাল ৫ লাখ ৫১ হাজার ২৯০ টন এবং গম ২ লাখ ১৯ হাজার ৭৫০ টন রয়েছে।

গত বছর একই সময়ে মোট মজুদের পরিমাণ ছিল ১৩ লাখ ৮৬ হাজার ৪২০ টন, এর মধ্যে চাল ১০ লাখ ৫৩ হাজার ৯৩০ টন এবং গম ৩ লাখ ৩২ হাজার ৪৯০ টন ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরো ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

আপডেট টাইম : ১০:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০