ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

গভীর রাতে ইশরাকের বাসায় হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে গোপীবাগের বাসায় এই হামলা হয়েছে। অবশ্য এ সময় বাসায় কেউ না থাকায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

তবে বাসার সামনের দিকে জানালার কাচ ভাঙা পড়েছে। এ ঘটনায় ইশরাক মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। ডায়রি নং-১৪/২৮। গতকাল দুপুরে মতিঝিল থানায় স্বশরীরে হাজির হয়ে জিডি করেন তিনি। এ সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ২০-২৫ জন যুবক ভোর রাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পরে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করেছি। এছাড়াও বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এই নিয়ে দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে পুলিশ কি বলেছে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, আমার আমাদের অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরি ভুক্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মতিঝিল থানায় এসআই সবুজ মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

গভীর রাতে ইশরাকের বাসায় হামলা

আপডেট টাইম : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০