ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিতে হবে: তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিগতভাবে আমরা এখনো সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিজয়ের এই দিনে আমাদের জাতিগতভাবে সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিতে হবে।’

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘জাতিগতভাবে আমরা এখনো সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি। তাই বিজয়ের এই দিনে সব সাম্প্রদায়িক শক্তিকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করতে আমাদের নতুন করে প্রত্যয় নিতে হবে। যতদিন পর্যন্ত এ দেশ থেকে সব সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি নিশ্চিহ্ন করা না যায়, ততদিন আমাদের সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বলেছিলেন যে, আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামে বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি ছিল, তারা এখনো রয়েছে। তাদের এখনো পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। কিন্তু আমরা দীর্ঘ ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করতে পেরেছি।’

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তাপস আরো বলেন, ‘আজ ৪৯তম বিজয় দিবস। বিজয়ের এ দিনে আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ দিনটি আমাদের গর্বের দিন, আমাদের আনন্দের দিন। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। আমরা নিজ অর্থায়নে যেমন পদ্মাসেতু করছি, একই সঙ্গে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিজয়ের এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি।’

শ্রদ্ধা নিবেদনকালে ব্যারিস্টার তাপসের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিতে হবে: তাপস

আপডেট টাইম : ১২:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০