ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বঙ্গবন্ধুর অপমান সহ্য করবে না দেশের শীর্ষ ব্যবসায়ীমহল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগমুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধুর অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ীমহল। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হবে- এটা সহ্য করা হবে না।’

একই সময়ে এফবিসিসিআইয়ের সদস্য অ্যাসোসিয়েশন ও সকল জেলা চেম্বারও তাদের স্ব স্ব জেলায় ব্যবসায়ীদের নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে জাতির জনকের অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

শেখ ফজলে ফাহিম বলেন, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু হয়েছিলেন যে মহান ব্যক্তিটি সেই মহান ব্যক্তির অপমান আমরা মেনে নিতে পারি না। পঁচাত্তরের ঘটনায় একশ্রেণি চেয়েছিল জাতির পিতার নাম মুছে ফেলতে, তারা সফল হয়নি। আজও ২০ দলের হয়ে আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা আপামর জনতাসহ ব্যবসায়ীমহল এটা মেনে নিতে পারি না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। উপস্থিত ছিলেন পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ প্রতিনিধি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফচাকচারার্স এক্সপার্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (ডিসিসিআই), বিজিএপিএমইএ, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সকল ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষ ব্যবসায়ীমহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বঙ্গবন্ধুর অপমান সহ্য করবে না দেশের শীর্ষ ব্যবসায়ীমহল

আপডেট টাইম : ০১:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০