ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাইরে জেলা উপজেলায়ও নারী হোস্টেল হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২৩৭ বার

হাওর  বার্তা ডেস্কঃ কর্মজীবী নারীদের জন্য রাজধানীর বাইরে জেলা উপজেলায়ও নারী হোস্টেল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে বেগম রোকেয়া দিবস উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, বেগম রোকেয়ার জন্ম না হলে দেশের মুসলিম মেয়েরা পড়ালেখা শিখতে পারতো কিনা সন্দেহ।

তিনি বলেন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা। সেই লক্ষ্যেই নারী উন্নয়ন এবং তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার। এ বছর ৫ নারীকে রোকেয়া পদক দেওয়া হয়েছে।

এ বছর বেগম রোকেয়া পদক পেলেন নারী শিক্ষায় প্রফেসর ড. শিরিন আক্তার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমা বেগম, মঞ্জুলিকা চাকমা (নারীর আর্থ সামাজিক উন্নয়ন), বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (নারীর অধিকারে অবদান), সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য বেগম মুশতারি শফি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বাইরে জেলা উপজেলায়ও নারী হোস্টেল হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০