ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেবা নিয়ে জনগণের কাছে যেতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনগণের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিতরণ প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সেবা নিয়ে জনগণের কাছে যেতে হবে। দেশের ৯৯ ভাগ জনগণ বিদ্যুতায়নের আওতায় এসেছে। এই ডিসেম্বরেই গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হবে।

আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অফগ্রিড চরাঞ্চলসমূহে নেসকো লি. এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, চর এলাকায় বা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়ন কিছুটা পিছিয়ে থাকলেও মুজিববর্ষেই তা সম্পন্ন করা হবে। বিতরণ কম্পানি যেসকল সেবা প্রদান করেন তা দ্রুত জনগণ ও গ্রাহকদের জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় সমানভাবে পৌঁছে দিতে চায়। বিদ্যুৎ ছাড়া উন্নয়ন চিন্তাই করা যায় না। চরাঞ্চলে বা অফগ্রিড অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার হোম সিস্টেম ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব এলাকাতেও গ্রিডের বিদ্যুৎ সরবরাহ করা হবে।

নেসকো প্রায় ১০ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় করে হাতিবান্ধা উপজেলার ১২টি চরে ৪৫২১ জন গ্রাহককে সোলার হোম সিস্টেম  প্রদান করেছে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে নেসকো লি. এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও নেসকোর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব এ, কে, এম হুমায়ূন কবীর সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেবা নিয়ে জনগণের কাছে যেতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০