ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

চার বছরের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না আট বছরেও জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে নেওয়া প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারছে না সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। চার বছর মেয়াদের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না আট বছরেও। এটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন জেলা জুড়ে ২২০ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন এবং ১৩টি সাবস্টেশন বসত। কিন্তু নির্মাণ সম্পন্ন না করায় উৎপাদন ও চাহিদা থাকলেও শুধু সঞ্চালন দুর্বলতায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ করা যাচ্ছে না। প্রায় সময়ই বিদ্যমান লাইনে ত্রুটি ও অগ্নিকাণ্ড ঘটছে। ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। এমন পরিস্থিতিতে প্রকল্পের একটি অংশ বাদ দিয়ে বাকি কাজ ২০২১ সালের জুনের মধ্যে সম্পন্ন করতে বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ন্যাশনাল পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (এনপিটিএনডি) প্রকল্পটি গ্রহণ করে ২০১২ সালে। ২০১৩ সালে এটি একনেকে অনুমোদন পায়। ২০১৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারিত ছিল। প্রকল্পের খরচ প্রাক্কলন করা হয় ২ হাজার ৪২৬ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে সরকার ৩৭৮ কোটি ৩৩ লাখ টাকা এবং পিজিসিবির ২৮০ কোটি ৭৬ লাখ টাকা সংস্থান করার কথা ছিল। বাকি ১ হাজার ৭৬৭ কোটি ৫২ লাখ টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ঋণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়। কয়েক দফা সময় বাড়িয়েও প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি পিজিসিবি এবং ঠিকাদার প্রতিষ্ঠান। সময় বেড়ে যাওয়ায় খরচ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫১৬ কোটি ১৫ লাখ টাকা। সংশোধিত ডিপিপিতে সরকারের খরচের অংশ বেড়ে হয় ৮০০ কোটি ২৩ লাখ টাকা। অন্যদিকে জাইকার খরচ কমে দাঁড়ায় ১ হাজার ৪২২ কোটি ৭৪ লাখ টাকা।

প্রকল্পটির আওতায় ১৩টি সাবস্টেশনের (উপকেন্দ্র) মধ্যে ১২টির নির্মাণ সম্পন্ন হয়েছে। ছয়টি উপকেন্দ্রের বে-এক্সটেনশনের মধ্যে চারটি সম্পন্ন হয়েছে। ২২০ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনের মধ্যে ৩০ কিলোমিটারের বেশি এখনো বাকি রয়েছে। আর প্রকল্পটির আওতায় ২৬ কিলোমিটার হাটহাজারী-রামপুর সঞ্চালন লাইন বাদ দেওয়া হয়েছে।

গত ৫ জুলাইতে অনুষ্ঠিত এনপিটিএনডি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্প পরিচালক জানান, হাটহাজারী-রামপুর ২৩০ কেভি সঞ্চালন লাইনের নির্মাণকাজ চলাকালে বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা ভাটিয়ারির আপত্তির কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। সামরিক স্থাপনার নিরাপত্তা এবং ভাটিয়ারির সীমানা নিকট ভবিষ্যতে সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নৌবাহিনী লাইনটি তাদের আওতাধীন ঐ এলাকা দিয়ে নির্মাণ করার ব্যাপারে সম্মত হয়নি। বিকল্প পথে লাইনটি নির্মাণ করতে হলে এর দৈর্ঘ্য বেড়ে যায় এবং তা বাস্তবায়নে আরো দুই বছর সময় লাগবে বলে জানায় পিজিসিবি।

তবে পিজিসিবির এমন প্রস্তাবে সায় দেয়নি অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাটহাজারী-রামপুর ২৩০ কেভি সঞ্চালন লাইনটি বাদ দিয়ে প্রকল্প ২০২১ সালের জুনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর হাটহাজারী-রামপুর লাইনটি পরবর্তী সময়ে অন্য কোনো প্রকল্পভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়। এরপর পিজিসিবির এমন প্রস্তাবে সায় দেয়নি অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুত্, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় গত সেপ্টেম্বরে খরচ আর না বাড়িয়ে আগামী জুনের মধ্যে এনপিটিএনডি প্রকল্প বাস্তবায়ন করতে পিজিসিবিকে নির্দেশনা দিয়ে চিঠি দেয় বিদ্যুত্ বিভাগ। তবে গতকাল শুক্রবার সন্ধ্যায় পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, প্রকল্পটি বেশ পুরোনো। দ্রুত সম্পন্নের চেষ্টা করছি আমরা। আগামী বছরের জুনের মধ্যেই তা করার চেষ্টা করব। তবে করোনা সংক্রমণের মধ্যে তা বাস্তবায়ন করা বেশ কঠিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

চার বছরের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না আট বছরেও জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন

আপডেট টাইম : ১২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০