ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে কানাডায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।

তিনি বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং তা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রফতানির বড় গন্তব্যস্থল। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সর্বাত্মক প্রয়াস চালানোরও নির্দেশনা দেন রাষ্ট্রপতি হামিদ।

নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্টপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে কানাডায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০