ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়। প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি তিনি নিজেই দেখছেন।’

আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশ স্বাধীন হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু।’

এ সময় সম্প্রতি ভাস্কর্য নিয়ে দেশে যে বিতর্ক চলছে সে বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়। প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি তিনি নিজেই দেখছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়

আপডেট টাইম : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০