ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সরকারি যেসব চাকুরেদের বেতন নিয়ে সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছিলেন বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীরা।

মাঠ প্রশাসনে কাজ করা এসব পদের কর্মচারীরা পদোন্নতির সুযোগ তৈরি এবং বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। তবে সরকারের পক্ষ থেকে সাড়া মিলছিল না। অবশেষে তাদের জন্য জন্য আসছে সুখবর।

জানা গেছে, তাঁদের দাবি মানার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। দ্রুতই সুখবর পাবেন মাঠ প্রশাসনের কর্মচারীরা।

উল্লেখ্য, পদের সমান গ্রেডে কাজ করা সচিবালয়ের কর্মচারীরা পদোন্নতির সুযোগ পান। একই রকম সুযোগ মাঠ প্রশাসনের কর্মচারীদেরও দাবি। শেষ পর্যন্ত মাঠপর্যায়ের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তনের উদ্যোগ নিলো সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সরকারি যেসব চাকুরেদের বেতন নিয়ে সুখবর

আপডেট টাইম : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০