ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

প্রবাসীদের জন্য আলাদা আদালত চান ব্যারিস্টার সুমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক সমস্যা-অসঙ্গতি ফেসবুক লাইভে তুলে ধরে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবার প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক আদালত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সিলেটের পুলিশ সুপারের কার্যালয় থেকে দেয়া এক লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের জন্য আলাদা আদালত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান ব্যারিস্টার সুমন।

প্রস্তাবিত বিশেষ আদালত শুধুমাত্র প্রবাসীদের অভিযোগের বিষয়গুলো নিষ্পত্তির জন্য হবে জানিয়ে ব্যারিস্টার সুমন লাইভে বলেন, ‘প্রবাসীদের জন্য আলাদা আদালত চাই, আলাদা কোর্ট চাই। কারণ হলো তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। প্রবাসীদের অবদানের কথা কেউ অস্বীকার করেন না। সব রাজনৈতিক দলই প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন। কিন্তু প্রবাসীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন বিমানবন্দরে। এরপরে প্রবাসীদের জায়গা জমি ও বিভিন্ন সমস্যা নিয়ে আদালতে যেতে হয়। পুলিশ চাইলেও আইনের কারণে তাদের সঠিকভাবে সহযোগিতা করতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য আলাদা সেল তৈরি করা হয়েছে। বলা হয়েছে প্রায়োরিটি দিয়ে তাদের সমস্যার সমাধান করা হবে। পুলিশ আইনগত কারণে প্রবাসীদের সেভাবে সেবা দিতে পারে না। তাই এখন সময়ের দাবি প্রবাসীদের জন্য একটি আলাদা আদালত গঠন করা।’

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ হলেও নতুন একটি সিস্টেমের মধ্যে দিয়ে তাদের সমস্যার সমাধান হোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

প্রবাসীদের জন্য আলাদা আদালত চান ব্যারিস্টার সুমন

আপডেট টাইম : ১০:২৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০