ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা নদীর ভাঙন পরির্দশন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, উজিরপুর উপজেলার সাতলাতে আমাদের মন্ত্রণালয়ের ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যেখানে একাংশের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, বাকি কাজ ২-১ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।

তবে বাকি অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কীভাবে এটিকে রক্ষা করা যায়। বাঁধটা মেরামত করা হবে; যাতে এলাকাবাসী নদীভাঙন থেকে রক্ষা পান।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

উজিরপুরের সাতলা ইউনিয়নের রাজাপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে তিনি উজিরপুর উপজেলার পোল্ডার নং-৩ এর সাতলা-বাগধা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পরে বরিশাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা নদীর ভাঙন পরির্দশন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১১:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০