ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাতাসের গান শোনাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ৩৮৩ বার
হাওর বার্তা ডেস্কঃ
কুয়াশা মাখা আলপথে হেঁটেছি
শিশিরের আঁচল ছোঁয়ে
আলোছায়ার মাখামাখি দেখে
ভালোই ছিলাম ওদের সঙ্গে নিয়ে।
কলাপাতা হাত বাড়িয়ে ডাকতো
বণের পাখী বলতো এসো বসো
দূর্বা ঘাসের ফড়িং ছানা
গলা জড়িয়ে বলতো একটু হাসো।
মেটোপথ পেরিয়ে খোলা প্রান্তর
বৃত্তবন্দি আকাশের প্রান্ত ঠিকানা
ফসলি মাঠে মৌ মৌ সুভাস
স্বপ্ন এঁকে মেলে দিতো ডানা।
রাতের ঘুমন্ত আঁধারের ঠোঁট
নীরব গাঢ় ভৌতিক নিস্তব্দতা
নীল চাদর বিছিয়ে বসতে দিতো
বলতো আদরে ভরা কান কথা।
সময়ের পিছে সে সব স্বপ্ন আঁকি
সবুজ পাতার তারুণ্য সাজাই
গা ভর্তি ভালোবাসার উষ্ণতা দিয়ে
কুয়াশার জলে বাতাসের গান শোনাই।
লেখকঃ ড. গোলসান আরা বেগম  কবি,কলামিষ্ট, সিনেট সদস্য
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাতাসের গান শোনাই

আপডেট টাইম : ০৩:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
হাওর বার্তা ডেস্কঃ
কুয়াশা মাখা আলপথে হেঁটেছি
শিশিরের আঁচল ছোঁয়ে
আলোছায়ার মাখামাখি দেখে
ভালোই ছিলাম ওদের সঙ্গে নিয়ে।
কলাপাতা হাত বাড়িয়ে ডাকতো
বণের পাখী বলতো এসো বসো
দূর্বা ঘাসের ফড়িং ছানা
গলা জড়িয়ে বলতো একটু হাসো।
মেটোপথ পেরিয়ে খোলা প্রান্তর
বৃত্তবন্দি আকাশের প্রান্ত ঠিকানা
ফসলি মাঠে মৌ মৌ সুভাস
স্বপ্ন এঁকে মেলে দিতো ডানা।
রাতের ঘুমন্ত আঁধারের ঠোঁট
নীরব গাঢ় ভৌতিক নিস্তব্দতা
নীল চাদর বিছিয়ে বসতে দিতো
বলতো আদরে ভরা কান কথা।
সময়ের পিছে সে সব স্বপ্ন আঁকি
সবুজ পাতার তারুণ্য সাজাই
গা ভর্তি ভালোবাসার উষ্ণতা দিয়ে
কুয়াশার জলে বাতাসের গান শোনাই।
লেখকঃ ড. গোলসান আরা বেগম  কবি,কলামিষ্ট, সিনেট সদস্য