ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু চেতনার প্রতীক, তার ভাস্কর্যে অনুপ্রাণিত হই: প্রাণিসম্পদমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের আদর্শের চেতনার প্রতীক। তার ভাস্কর্য থেকে আমরা উৎসাহ ও অনুপ্রাণিত হই। বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পূর্ণ আলাদা বিষয়, এ নিয়ে কেউ জল ঘোলা করতে পারবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার।

শুক্রবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরই) দুদিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে চলবে এবং দেশের মানুষ তা যেকোনো মূল্যে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন রেজাউল করিম।

বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায় না, বলেন প্রাণিসম্পদমন্ত্রী।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক হাসান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আবদুল জব্বার, বিএলআরআইয়ের মহাপরিচালক নাথু রাম সরকারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকসহ ১৮০ জন বিজ্ঞানী অংশ নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু চেতনার প্রতীক, তার ভাস্কর্যে অনুপ্রাণিত হই: প্রাণিসম্পদমন্ত্রী

আপডেট টাইম : ০২:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০