ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮০ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জনের।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন। মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ৮ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৩০ জন, চট্টগ্রামে ১ জন, খুলনায় ৩ জন, বরিশালে ১ জন, রংপুরে ১ রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬০ বছরের ওপরে ২৩ জন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮

আপডেট টাইম : ০৬:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০