ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার গতি-প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসামাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায়, সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি ভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মধ্যে শুক্রবার সকালে উন্নতমানের এন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘কোরোনার গতি-প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল। তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে।’ এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সচেতনতামূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বৈশ্বিক মহামারি পরিস্থিতি থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একটি অশুভ মহল বৈশ্বিক মহামারির এই মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবিলা করা আরো সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে যে দাবি করেছেন, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ঘটনাটি রহস্যজনক তো বটেই। তবে এ রহস্যের পেছনে কারা আছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্র অগ্নিসংযোগের ঘটনায় আছে কি না, সেটা তদন্তের পর বেরিয়ে আসবে। এর সঙ্গে যারাই জড়িত, তাদের কাওকে রেহাই দেওয়া হবে না।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়। কাজেই অগ্নিসংযোগের ঘটনায়ও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পুরোনো অভ্যাসের পুনরাবৃত্তি করছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনার গতি-প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০