ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। মুন্সিগঞ্জের জাজিরা প্রান্তে স্প্যানটি মাঝনদীতে বসানো হবে। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার অংশ।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, স্প্যান বসানোর সব প্রস্তুতি এরইমধ্যে সেরে ফেলা হয়েছে। বাকি দুটি স্প্যান বসানো হবে ডিসেম্বরে। জাজিরা প্রান্তে টানা বসানো আছে ২৯টি স্প্যান। পুরো সেতুর ৪১টি স্প্যানের মধ্যে বাকিগুলো ধারাবাহিকভাবে মাঝনদীতে বসানো হবে।

জটিলতা কেটে যাওয়ার পর গতি পেয়েছে মাওয়া প্রান্তের কাজও। সব শেষ ৭টি স্প্যানই বসানো হয়েছে এখানে। সব মিলে এখন মাওয়া প্রান্তেও পাড় থেকে শুরু করে দৃশ্যমান আছে ৯টি স্প্যান।

চলতি মাসে এরইমধ্যে বসানো হয়েছে ৩টি স্প্যান। ৩৯তম এ স্প্যানটি হতে যাচ্ছে মাসের ৪ নম্বর স্প্যান।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ৩৭টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার। ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের আব্দুল মোমেন কোঃ লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালে খুলে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান

আপডেট টাইম : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০