ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু রোগীদের ৯০ শতাংশই রাজধানীর বাসিন্দা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে ১৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন রাজধানী ঢাকা এবং ১৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।

এ হিসাবে ৯০ শতাংশ রোগী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ৩২, ১৫, ২০, ২১, ১৬, ১৯ ও ২২ জন।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১ জন ঢাকার ও একজন ঢাকার বাইরের হাসপাতালে।

এ নিয়ে হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ জরে। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৮৩ জন ও বিভিন্ন বিভাগের হাসপাতালে পাঁচজন ভর্তি হন।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এ কারণে নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর সংখ্যা বাড়ছে। এহেন করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর সংক্রমণ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগতত্ত্ব বিশেষজ্ঞ।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনকে মশকনিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে অধিক নজর দিতে হবে। বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, ইদানীং মশার উপদ্রব মারাত্মক বৃদ্ধি পেয়েছে। মশার ওষুধ ছিটালেও কাজ হচ্ছে না বলে অভিযোগ তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের ৯০ শতাংশই রাজধানীর বাসিন্দা

আপডেট টাইম : ১১:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০