ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাস চাষে বিদেশ সফর বরাদ্দ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘাস চাষ শিখতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তার সংখ্যা ও বরাদ্দ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রয়োজনীয় লোক ছাড়া অন্য কাউকে সফরে পাঠাতে নিষেধ করেছেন সরকারপ্রধান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসের চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনার সময় সরকারপ্রধান এই নির্দেশনা দেন।

একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকল্পটির আওতায় বিদেশ সফর নিয়ে সংবাদপত্রে রিপোর্ট হয়েছে, এটা সভার নজরে আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ সফরের সংখ্যা এবং বরাদ্দ কমাতে হবে। ওই সফরে যাতে সংশ্লিষ্ট লোকজন ছাড়া বাইরের কাউকে বিদেশ পাঠানো না হয়, এই নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন।

আসাদুল ইসলাম বলেন, এই প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা ভালো প্রজেক্ট। এটা আমাদের দরকার আছে।… এর আগে আমরা ভূট্টা চাষের ফলে গো খাদ্যের উন্নতি হয়েছে। এটাও উৎসাহিত করা হবে’। এরপর বিস্তারিত আলোচনা শেষে প্রকল্পটি অনুমোদন দেন।

ঘাস চাষের কৌশল শিখতে ডজন তিনেক কর্মকর্তাকে বিদেশে পাঠানোর সুযোগ রাখায় সম্প্রতি এ প্রকল্প নিয়ে সমালোচনা চলছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্প প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছিল ১০১ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে উন্নত পুষ্টি সমৃদ্ধ ঘাসের চাষ শিখতে ৩২ সরকারি কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে। প্রত্যেকের পেছনে খরচ হবে ১০ লাখ টাকা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঘাস চাষে বিদেশ সফর বরাদ্দ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০