ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিটি খাতে বাংলাদেশ-ভারত একযোগে কাজ করবে: পলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঐতিহাসিক ও নির্ভরতার সম্পর্কের ভিত্তিতে আগামী দিনগুলোতে বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করবে ভারত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাইকমিশনার দুই দেশের সম্পর্ক আরও দৃঢ়করণ  এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারীত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলে  আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কথা তুলে ধরেন। নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন অমীমাংসিত সমস্যার দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশের ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। বাংলাদেশ-ভারত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে।’ অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইসিটি খাতে বাংলাদেশ-ভারত একযোগে কাজ করবে: পলক

আপডেট টাইম : ০৩:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০