ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সৌদি যুবরাজ সালমানকে ‘মুজিববর্ষ’ উদযাপনে আমন্ত্রণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘মুজিববর্ষ’ উদযাপনে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুলাইহান রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এ আমন্ত্রণ জানান।

এতে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

বিশেষ করে রাষ্ট্রীয় আরামকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল, ডায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ প্রভৃতি কোম্পানির কথা এ সময় উল্লেখ করেন রাষ্ট্রদূত দুলাইহান।

একই সঙ্গে রাষ্ট্রদূত নিকট অতীতে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর দ্রুত বাস্তবায়নে সহযোগিতা চান।

এ সময় সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে সৌদি সরকারের সহায়তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সৌদি যুবরাজ সালমানকে ‘মুজিববর্ষ’ উদযাপনে আমন্ত্রণ

আপডেট টাইম : ০২:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০