ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

গতকাল রবিবার (২২ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোড এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইনের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় যেসব এলাকা থাকবে তা হলো  মুকিম বাজার হাইস্কুল এলাকা, বংশাল মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতিবাজার, হোসেনি দালান, নাজিরা বাজার ও তৎসংলগ্ন এলাকা।

এসব এলাকার শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট টাইম : ১০:২৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০