ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আদালত অবমাননা: শিক্ষা সচিবসহ ৪ জনের বিরুদ্ধে রুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সহ ৪ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্য তিনজন হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, ৬ জন শিক্ষক এমপিও না পাওয়ার কারণে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি এসব শিক্ষকদের এমপিও সুবিধা দেয়ার জন্যে ৬০ দিন সময় দেন বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

কিন্তু আদালতের আদেশ বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করার পর এ রুল জারি করেন। রিটকারীরা হলেন, আজিজুর রহমান ও নুরুল আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আদালত অবমাননা: শিক্ষা সচিবসহ ৪ জনের বিরুদ্ধে রুল

আপডেট টাইম : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০