ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর চাচির মৃত্যু, গভীর শোক প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে কিছুদিন আগে রাজিয়া নাসেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু পরিবারের এই অভিভাবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমার পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। আরেক ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। তাঁর নাতি ও শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের আসনের সংসদ সদস্য।

শেখ রাজিয়া নাসেরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময়, আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সায়েম খান ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব (পিএস) এমডি ওয়ালিদ।

শেখ রাজিয়া নাসেরের মৃত্যুর সংবাদে খুলনা ও বাগেরহাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর প্যানের মেয়র তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর চাচির মৃত্যু, গভীর শোক প্রকাশ

আপডেট টাইম : ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০