ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে দুই বা তিন দিনের মধ্যে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সোমবার মন্ত্রিসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড নিয়ে আরো সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে মাস্ক পরা নিয়ে নতুন করে অভিযান শুরু হচ্ছে।

বৈঠকের এজেন্ডার বিষয়ে সচিব বলেন, ‘আমার বাড়ী, আমার খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সঞ্চয় স্কিম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর্থিক ব্যবস্থাকে পুরো ডিজিটালাজেশন কার্যক্রম আরো এগিয়ে নিতে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও তুরস্কে রফতানি বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল অ্যাসিসটেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা খসড়ারও অনুমোদন দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে’

আপডেট টাইম : ০৩:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০