হাওর বার্তা ডেস্কঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী তিনদিনে আবহাওয়ায়ও উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড ও ফেনীতে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।
Reporter Name 





















