ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব করোনা আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও আক্রান্ত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় ও সচিব স্যার গতকাল (শনিবার) করোনা পরীক্ষা করতে আইসিডিডিআর,বিতে নমুনা দেন। পরীক্ষায় দুজনেরই কোভিড-১৯ পজেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘দু’জনেই সুস্থ আছেন। শারীরিক কোন জটিলতা নেই। তারা বাসায় আইসোলেশনে আছেন।’

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের।

আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবে ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার তিনটি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৪১ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৮৩৭ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব করোনা আক্রান্ত

আপডেট টাইম : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০