ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

করোনার দ্বিতীয় ঢেউ, সবাইকে সাবধান থাকতে হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগের সাথেই আমাদের চলতে হবে, তাই আমাদের সব ধরনের প্রস্তুতিও থাকতে হবে। আজ রোববার (১৫ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোস্টগার্ডের ৯টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণভবন থেকে ভার্চুয়ালে জাহাজের কমিশনিং ও বিসিজি বেস ভোলার উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড পূর্বাঞ্চলের বেস স্টেশনে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, এ জন্য আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। এই সময় আমাদের প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে অর্থনীতি যেন থমকে না যায় এবং মানুষের জীবন যেন সচল থাকে; সে জন্য সরকার সব ব্যবস্থা করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। এই সামুদ্রিক সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগতে হবে।

নয়টি জাহাজের মধ্যে চারটি ইতালি থেকে কেনা হয়েছে। বাকি পাঁচটি তৈরি করা হয় নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ও খুলনা শিপইয়ার্ডে। ইতালি থেকে কেনা চারটি অফশোর প্যাট্রল ভেসেল হলো- বিসিজিএস সৈয়দ নজরুল, বিসিজিএস তাজউদ্দীন, বিসিজিএস মনসুর আলী ও বিসিজিএস কামারুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

করোনার দ্বিতীয় ঢেউ, সবাইকে সাবধান থাকতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০