ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পাশে থাকবে বাইডেন সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার ফলশ্রুতিতে বাংলাদেশের সঙ্গে তাদের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। অনেক কাজের সুযোগও তৈরি হতে চলেছে। বাইডেন অত্যন্ত পরিপক্ব রাজনীতিবিদ। তার সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি। সকল কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকবে তার সরকার।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে এসে শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে দুইদিনের সফরে রাজশাহী পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, আমেরিকার নতুন সরকার মানবাধিকার ও জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। আমেরিকা সব সময় মানবাধিকারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এছাড়াও বাইডেন সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা জলবায়ু নিয়ে কাজ করবেন। আমরা আশা করছি, বাইডেন দায়িত্ব নেয়ার পর বিশ্বে কোন ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন সরকার বাংলাদেশকে সহায়তা করবে।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পাশে থাকবে বাইডেন সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০