ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন তার রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম।

জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার জ্বর, সর্দি, কাশি নিয়ে ঢাকার একটি হাসপাতালে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্তের রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে নিজ বাড়িতে আছেন তিনি।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে প্রতিমন্ত্রী শাহরিয়ার তার নির্ধারিত কর্মসূচি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যেতে পারেননি।

প্রসঙ্গত, মে মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার বাবুর্চিসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ের পরীক্ষায় নেগেটিভ এসেছিল প্রতিমন্ত্রীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০