হাওর বার্তা ডেস্কঃ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল শনিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মূলত এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
দলের তৃণমূল সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের কারণে তৃণমূলের সম্মেলনগুলোতে বিলম্ব হয়েছে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন প্রক্রিয়া শুরু করেছি। আগামীকাল রাজশাহীর বাগমারায় সম্মেলন হবে। আমি ঢাকায থেকে সেখানে অনলাইনে যুক্ত থাকব। পর্যায়ক্রমে আমরা তৃণমূলের অন্যান্য সম্মেলন করব।
Reporter Name 





















