ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৬ জেলায় পিপিপিতে হচ্ছে অটো রাইস মিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের ৬টি জেলায় সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে হচ্ছে রাইস মিল। এজন্য এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

পরে অনলাইনেই সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর দেশের ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি, ভোলা, নওগাঁ, সিলেট- এই ৬টি জেলায় ৬টি রাইস মিল স্থাপন করা হবে। এজন্য ‘কনস্ট্রাকশন অব কম্পোজিট রাইস মিলস অ্যালং উইথ ড্রাইং অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটিজ অ্যাট ডিফারেন্ট স্ট্র্যাটিজিক লোকেশনস অ্যাক্রোস দ্য কান্ট্রিজ’ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।’

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য অধিদফতরের মহাপরিচালক সরোয়ার মাহমুদ বলেন, ‘এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এখন সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করব, কারা কারা এতে আগ্রহী।’

অটো রাইস মিলগুলো স্থাপনের উদ্যোগের বিষয়ে মহাপরিচালক বলেন, ‘যে এলাকাগুলোতে অটো রাইস মিল নেই সেখানেই মিল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সরকারিভাবে যে ধান-চাল সংগ্রহ করি অনেক সময় তা ছাঁটাই ও সংরক্ষণের জন্য দূরে পরিবহন করে দিয়ে যেতে হয়। মিলগুলোতে ধান শুকানো ও সংরক্ষণের ব্যবস্থাও থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় পিপিপিতে হচ্ছে অটো রাইস মিল

আপডেট টাইম : ০৬:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০