ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৬ জনের।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৩৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৯৯ জন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে  ১৪ হাজার ৫২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৭১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

আপডেট টাইম : ০৪:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০