ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ২২টি পাখি ও একটি মেছোবাঘ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ টি পাখি এবং একটি মেছোবাঘ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়েছে। আর মেছোবাঘটিকে হস্তান্তর করা হয়েছে বন বিভাগের কাছে।

এ বিষয়ে ইউএনও শরিফুল ইসলাম বলেন, ‘কনকপুর এলাকার বিভিন্ন বাড়িতে খাওয়া বা বিক্রির জন্য পাখি রাখা হয়েছে এই খবরের সূত্রে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি বাড়ি থেকে ২২টি ডাহুক, বক, শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করে দিয়েছি।’

jagonews24

এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাঁসের খামারে বন্দি অবস্থায় থাকা একটি মেছোবাঘ উদ্ধার করে বনবিভাগের কাছে দিয়েছি। তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করবে।

মেছোবাঘটিকে উপযুক্ত পরির্চযা করে বনে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে ২২টি পাখি ও একটি মেছোবাঘ উদ্ধার

আপডেট টাইম : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০