ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে ২০ ভাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ মেট্রোরেল নির্মাণের সময় সড়কে জনভোগান্তি কমাতে উত্তরা থেকে যাত্রাবাড়ির কুতুবখালি পর্যন্ত উড়াল সেতু নির্মাণে ২০১৩ সালে চুক্তি হলেও কাজ শেষ হয়েছে মাত্র ২০ ভাগ। কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হয়েছে ৫০ ভাগের বেশি। কর্তৃপক্ষ বলছেন, আর্থিক সঙ্কট ও জমি অধিগ্রহণ জটিলতায় পাঁচ বছর পিছিয়েছে ঢাকা-এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তাদের আশা সংকট কেটে গেছে- আগামী বছর উড়াল সড়কের একাংশ খুলে দেয়া হবে।

মেট্রোরেল নির্মাণের সময় সড়কে যানবাহনের চাপ কমাতে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়। শেষ হওয়ার কথা ছিলো ২০১৮ সালে। কিন্ত নানা জটিলতায় আট হাজার ৯৪০ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ শেষপর্যন্ত পাঁচ বছর বাড়ানো হয়।

সরকরি বেসরকারি অংশিদারিত্বের এ প্রকল্পের নির্মাণ কাজ পায় ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানী। আর্থিক সঙ্কটের কারণে চীনের দুই প্রতিষ্ঠানের কাছে ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে ইতাল থাই। এই প্রকল্পে বেশিরভাগ অর্থায়ন করছে চীনের এক্সিম ও আইসিবিসি ব্যাংক।

এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র ২০ ভাগ। তবে উত্তরা থেকে বনানী অংশ কাজ হয়েছে ৫৬ শতাংশ। মূল এক্সপ্রেসওয়েটি প্রায় ২০ কিলোমিটার। এর ৩১টি পয়েন্টে ওঠানামা করা যাবে।

এক্সপ্রেসওয়েতে ৮০ কিলোমিটার গতিতে চলবে যাহবাহন। মাত্র ২০ মিনিটে উত্তরা থেকে কুতুবখালী যাওয়া যাবে এ টোলসড়কে।

এতে প্রাইভেটকারের টোল ১২৫ টাকা, বাস ২৫০ এবং ট্রাকের ৫০০ টাকা। নির্মাণ সময়সহ ২৫ বছর টোল নিবে বিনিয়োগকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে ২০ ভাগ

আপডেট টাইম : ০১:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০