ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তোফায়েল মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে ওই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে আখাউড়া থানায় তোফায়েল মিয়াকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত তোফায়েল মিয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আবেদ আলীর ছেলে। সে আখাউড়া পৌরশহরের কলেজপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা এবং পেশায় মাছ বিক্রেতা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে কলেজপাড়ায় এক দোকান থেকে ফিরছিল মেয়েটি। তোফায়েল শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে।

তবে তোফায়েল মিয়ার পরিবারের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তার ছোট ছোট চার কন্যাশিশু রয়েছে। তিনি এমনটি কিছুতেই করতে পারেন না। সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আশা করছে তোফায়েলের পরিবার।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী যুগান্তরকে বলেন, ওই শিশুর মা থানায় মামলা করেছেন। সোমবার তোফায়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট টাইম : ১২:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০