ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ চালু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে দুর্ঘটনাকবলিত সাতটি তেলবাহী ওয়াগানের দ্বারা ক্ষতিগ্রস্ত  রেললাইন মেরারত করে সারাদেশের সঙ্গে রেলযোগাযোগ চালু হয়েছে। এর ফলে প্রায় ১৯ ঘণ্টা পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রামের আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করার সুযোগ পাচ্ছে।

রোববার (৮ নভেম্বর) সকাল এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন।

তিনি বলেন, আখাউড়া থেকে বগিমেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর রোববার সকাল ৮টা থেকে চালু হয়েছে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ দুর্ঘটনার কারণে দুই স্টেশনের এসে আটকা পড়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৯ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ চালু

আপডেট টাইম : ১০:১৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০