ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা কর্মসূচির অনলাইনে উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক মাসে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে আর্থিকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য উপকরণ দিয়ে সাহায্য-সহযোগিতা করেছে সরকার। এছাড়া এক লাখ পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দেয়া হয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ এ প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। লকডাউনের সময় পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে তাদের পুঁজি নিঃশেষ করে ফেলেছেন। বর্তমানে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দেয়ার মাধ্যমে অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করা অতি জরুরি।

তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি। তাদের এই প্রয়াস দেশে দারিদ্র্য বিমোচনে, এসডিজি বাস্তবায়নে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার

আপডেট টাইম : ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০