ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অস্ত্র-মাদকসহ ভূমিদস্যু-সন্ত্রাসী কালা মনির গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ দখলদারিত্ব চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মনিরুজ্জামান মনির ওরফে কালা মনির ওরফে আমেরিকান মনির ও তার অন্যতম সহযোগী বাবুকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে অভিযান চালিয়ে ভূমিদস্যু, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মমাণ্ডের সুনির্দিষ্ট অভিয়োগের ভিত্তিতে মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অন্ত্রও মাদক উদ্ধার করা হয়।

অপরদিকে আরো একটি অভিযানের মাধ্যমে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে সন্ত্রাসী মনিরের অন্যতম সহযোগী বাবুকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, মনিরুজ্জামান মনির আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোহাম্মদপুরের আবাসিক এলাকা ঢাকা উদ্যানের সভাপতি। মনিরের বিরুদ্ধে মোহাম্মদপুর, শেখেরটেক ও বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্দ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যানসহ আশপাশের এলাকায় দখলদারিত্ব, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ৭৫টি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অস্ত্র-মাদকসহ ভূমিদস্যু-সন্ত্রাসী কালা মনির গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০